একদিনে করোনার টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন প্রায় ২ লাখ মানুষ
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) প্রাণঘাতী করোনাভাইরাস থেকে সুরক্ষায় টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ ৯৬ হাজার ৯৭৬ জন। ভ্যাকসিন গ্রহীতাদের মধ্যে রয়েছে পুরুষ এক লাখ ৩৩ হাজার ৬৫৫ জন ও নারী ৬৩ হাজার ৩২১ জন।
উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি দেশে জাতীয়ভাবে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হয়। আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত টিকার জন্য সারাদেশে টিকার জন্য মোট নিবন্ধন করেছেন ৭০ লাখ ৮৮ হাজার ৪৬৯ জন।
প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে দেশে মোট টিকা গ্রহীতার সংখ্যা ৬৬ লাখ ১৭ হাজার ৩৬ জন।বৃহস্পতিবার (১৫ এপ্রিল) টিকা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ এপ্রিল থেকে টিকার দ্বিতীয় ডোজ কর্মসূচিতে অংশ নিয়ে এ পর্যন্ত মহামারি করোনার টিকা নিয়েছেন ৯ লাখ ৩০ হাজার ১৫১ জন। তাদের মধ্যে পুরুষ ৬ লাখ ৩৭ হাজার ৪৫৬ জন, আর ২ দুই লাখ ৯২ হাজার ৬৯৫ জন।